প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ২:১৪ পি.এম
কুমিল্লার মনোহরগঞ্জে প্রায় ১০০০পরিবার বান বাসীদের মাঝে উপহার বিতরণ করছেন মুসাইদাহ ফাউন্ডেশন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধিঃ
মুসাইদাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকাবাসীর সহযোগিতায় কুমিল্লার মনোহরগঞ্জে প্রায় ১০০০পরিবার বান বাসীদের মাঝে উপহার দেওয়া হয়।
গত শুক্রবার ৬ সেপ্টেম্বর (২৪) মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আবু হাসান এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর কার্যকারী সদস্য রতন সেন নেতৃত্বে সংগঠন এর সদস্য দের নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে বন্য কবলিত একালায় এক হাজার বান বাসীদের মাঝে ভালোবাসার উপহার হিসেবে এাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে তাদের সাথে আরো সহযোগী হিসেবে ছিলেন মনোহরগঞ্জের স্বেচ্ছাসেবী বৃন্দ।
মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাছান বলেছেন আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজী শাহে এমরান (এজিএম, ট্রান্সপোর্ট এন্ড লজিস্ট্রিক্স প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড) ভাই এর প্রতি তিনি আমাদেরকে ট্রান্সপোর্ট ব্যবস্থা করে দেয়ার জন্য। এছাড়াও আমাদের যে শুভাকাঙ্ক্ষী ভাইরা পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তিনি আরো বলেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামীন এর রহমতে এবং দেশবাসীর দোয়া আমরা সাড়া দেশে বন্যা কবলিত এলাকা গুলোতে কাজ করে আসছি ইনশাআল্লাহ আমাদের কাজ সামনে আরো চলবে সবাই আমাদের জন্য দোয়া করবেন।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.