প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ৮:০২ এ.এম
প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা হাজী ইউসুফ ইন্তেকাল করেছেন

মোহাম্মদ:আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধিঃ
রাউজা পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ গুরা মিয়া মুন্সির বাড়ির নিবাসী মরহুম হাজী মফিজুর রহমানের দ্বিতীয় পুত্র, রাউজান সায়্যিদুশ শুহাদা (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইউসুফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি ৮ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ৯টার সময় ভারতে সফররত অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৪বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক ছেলে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড রাউজান চট্টগ্রামের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিয় বাংলাদেশের সহ সভাপতি ছিলেন। সুলতানপুর গুরা মিয়া মুন্সি বাড়ি আল খাদিজা জামে মসজিদের মোতোয়াল্লী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.