প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১০:২৭ পি.এম
“মঈম উদ্দিন খান বাদলের কবরে আগুনের বিরুদ্ধে বিবৃতি:

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মরহুম মঈন উদ্দিন খান বাদলের কবর অগ্নিসংযোগের ঘটনার প্রতি চট্টগ্রাম নাগরিক ফোরামের গভীর নিন্দা প্রকাশ করা হলো। বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, চট্টগ্রামের গর্ব মরহুম মঈন উদ্দিন খান বাদলের কবর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মতো জঘন্য ও মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের বর্বরোচিত ঘটনা কোনভাবেই মানবতা, সভ্যতা, কিংবা ধর্মের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে এই নিন্দনীয় ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মরহুম মঈন উদ্দিন খান বাদল চট্টগ্রামের পাশাপাশি বোয়ালখালীর উন্নয়ন ও কালুরঘাট সেতুর বাস্তবায়নে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। তার স্মৃতির প্রতি এই অবমাননা মেনে নেওয়া যায় না।
তীব্র নিন্দা ও প্রতিবাদসহ,ব্যারিস্টার মনোয়ার হোসেন,চেয়ারম্যান,মো. কামাল উদ্দিন,মহাসচিব,চট্টগ্রাম নাগরিক ফোরাম।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.