প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৪, ৮:১২ এ.এম
ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আয়োজনে প্রতিষ্ঠানের সুপার আনোয়ার সিকদারের সভাপতিত্বে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল গত (রবিবার) ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য এস.এম. মোরশেদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উপাধ্যক্ষ মাওলানা মঈনুদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. বরুণ কুমার আচার্য, হাফেজ আব্দুর রহিম, মুজিবুল হক, তাকরিম উদ্দীন, শফিউল আজম চৌধুরী, নুরুল করিম, মাসুদুল করিম প্রমূখ। হাফেজ জোনাঈদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সুপার শাফায়াত হোসাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সব নেয়ামতের মূল ও সকল সৃষ্টির রহমতের উৎস রহমতুল্লিল আলামিন। নবী করিম (দ.) এর বিলাদতসহ তাঁর পবিত্র জীবনের বিভিন্ন দিক আলোচনা করাই হল মিলাদুন্নবী (দ.) উদযাপনের মূল উদ্দেশ্য। মাহফিলে মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ এমরান হোসাইন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.