প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ২:৩১ পি.এম
গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ এর উদ্যোগে প্রতি বছর ন্যায় গতকাল ২৫ সেপ্টেম্বর ২১ রবিউল আউয়াল বুধবার জশনে ঈদ-এ মিলাদুন্নবী (দরুদ) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্র বার্ষিকী ফাতেহা শরীফ খানকাহ্ শরীফ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা, শায়েস্তা খাঁন আল আযহারী, মাওলানা ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, মাওলানা কাজী হাবিবুল হোসাইন, মাওলানা মুজিবুল হক, মাওলানা সৈয়দ আবু আহমদ।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন শেখ মোকসেদুর রহমান দুলাল, ফজলুল হক ফজু, মকসেদুর রহমান হাসনু, মুহাম্মদ শওকত হোসাইন, সোহেল মাহমুদ পারভেজ, খুরশিদ আলম, ডাঃ বরুণ কুমার আচার্য্য, সাইফুল ইসলাম, ওমর ফারুক প্রমুখ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.