প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৬:০২ পি.এম
তুমি রবে নীরবে হৃদয়ে মম/নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম’১৫-৮-২০২৪ আজ তোমার মৃত্যুর তিন বছর পূর্ণ হলো।

পবিত্র কুরআন ও হাদীসে এমন অনেক বর্ণনা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে মানুষ সব দুঃখ কষ্ট ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করেন,তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশাল প্রতিদান রয়েছে। নিঃসন্দেহে আমার সন্তানের মৃত্যু আমার জন্য একটি অত্যন্ত কঠিন পরীক্ষা। শুধু আমার না পৃথিবীর সন্তন হারানো প্রতিটি বাবা-মা জন্য কঠিন পরীক্ষা।
আব্বা,তুমি এই পৃথিবী ছেড়ে না ফেরার জগতে চলে গেলে! অন্ধকার ঘরে, চার দেয়ালে ওখানে অচেনা অজানা দেশে প্রিয়জনহীন সেই জগতে কেমন কাটছে তোমার দিন? ভাবতেই দুচোখে নেমে আসে অশ্রু আর অশ্রু। ও পুত এখনো আমার দৃষ্টিজুড়ে শুধু একটি ছবি, সাদা কাফন গায়ে জড়িয়ে নীরবে কি প্রশান্তিতে কফিনে শুয়ে আছো! এ-তো কোলাহল এতো আয়োজন তোমার উপস্থিতি কেমন অচেনা হয়ে গেল!সবাট কাছে তোমার নামটা ও হয়ে অচনা গেল,সবাই বলছে লাশের কথা,তোমার নামটা আজ থেকে চিরতরে হারিয়ে গেল,জীবনটা কি আসলে এমন! মুখের হাসিটা সবাই দেখলে ও অন্তরের কান্নাটা কেউ দেখে না।
তোমার মৃত্যু আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। তোমাকে বিদায় দিতে কলিজাটা টুকরো টুকরো হয়ে গিয়েছে। আজো বেঁচে আছি ভাঙা অন্তর নিয়ে,নিঃশ্বাস নিয়ে। একে কি বেঁচে থাকা বলে আব্বা ?
মানুষের জীবনের সবথেকে নির্মম সত্য হলো মৃত্যু। মৃত্যু কঠিন হলে ও তা অবধারিত। কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। সন্তান বিয়োগের ব্যথার থেকে বড় শোক পৃথিবীতে আর কিছুই হয় না। মা'বেঁচে থাকা কালীন যখন তার সন্তান চিরদিনের জন্য বিদায় নেয়,সেই কষ্ট কোন কিছুতেই ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এই কষ্ট,শোক তা কেবলমাত্র আমিই অনুদাবন করতে পারি । কোন জীবিত প্রাণীর সাধ্য নেই মৃত্যুকে এড়িয়ে যাবার। জন্ম নিলে একটা না একটা সময় মৃত্যুকে আলিঙ্গন করতে হবেই। মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ, তবুও সন্তানের মৃত্যু একটি পরিবারকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করে ফেলে। আমার সবুজ চিরবিদায় নেওয়ার যে শূন্যতা আমাকে গ্রাস করেছে তা স্বাভাবিকভাবে বহন করার শক্তি আমার নাই। আল্লাহ রহমত এই কঠিন রূঢ় বাস্তবকে মেনে নেওয়া ছাড়া আমার আর করণীয় কিছুই নেই। সন্তানহারা পিতামাতা ব্যতীত আর কেউ কল্পনাও করতে পারবেন না কি অসহনীয় এই শোক, প্রবল-প্রচণ্ড এই ব্যথা। সন্তানকে হারিয়ে আমি আজ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারছি না, কিন্তু সইতে না পারলেও, মানতে হয়। মানবদেহ মরণশীল,কিন্তু আত্মা অবিনশ্বর।
মৃত্যুই মানুষের একমাত্র গন্তব্য, মৃত্যুই জীবনের বৃহৎ আবিষ্কার। যে চলে যায় সে তো চলে যায়,তার রেখে যাওয়া পরিবারের মানুষগুলো কি কষ্ট নিয়ে বেঁচে থাকে তা তারা ছাড়া কেউ বুঝতে পারে না। আজ তিন বছর, আমার মনে হয় এই তো সে দিন,কিভাবে তিন বছর চলে গেল! এখনো আমার চোখের পানি শুকাই নাই। তিনটি বছর কম সময় নয়,আমি কিভাবে এক-একটি দিন পার করছি মহান আল্লাহ জানেন । চোখের সামনে ভেসেছে সব সৃতিগুলো। ডগর ডগর চোখে কি মায়া কিভাবে ভুলবো? সারাক্ষণ চোখের সামনে এলো-মেলো হয়ে যাচ্ছে আমার পৃথিবীর। এখন আর আগের মতো পৃথিবীর কোন কিছুই আকর্ষন করে না আমাকে।
ও বাবা, তুমি আমার কাছে আছো সারাক্ষণ। চোখ বন্ধ করলে তোমাকে দেখি,চোখ খুললে ও তোমাকে দেখি। মনে রেখো বাবা মা-বাবার কাছে সন্তানের মৃত্যু হয় না কোনদিন। বেঁচে থাকে মনের গভীর অন্তরালে অন্তর আত্মার মাঝে। তোমার প্রতিটি কথার মাঝে তোমার সব স্মৃতির আমার মনের গভীরে লুকায়িত। তোমার সুন্দর মুহূর্তগুলোকে অবলম্বন করে বেঁচে থাকবার লড়াই চালিয়ে যাচ্ছি।
ও'পুত তুমি কি দেখতে পাচ্ছো আমার অন্তরে চিৎকার। সব কিছুর বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন! এটা চিরন্তন সত্য একদিন তাদেরই মৃত্যু হবে।চলে যাওয়া মানে তোমাকে ভুলে যাওয়া নয়। তুমি থাকবে আমার,আমাদের অন্তরে। তুমি তো আমার প্রেরণা শক্তি, সাহস।
মৃত্যু সৃষ্টিশীল প্রত্যেক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তাই মৃত্যুকে মেনে নিয়ে আজো বেঁচে আছি। অনেক অনেক ভালবাসি ও'পুত, মহান আল্লাহ কাছে আমাদের সবার আরর্জি,মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুর ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুণ,আমিন।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.