প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ৫:৪৭ পি.এম
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি প্রবাসী আজিজুল হকের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন
মোহাম্মদ: আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
রাউজানে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন। বিএনপি নেতা ও উপজেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি প্রবাসী আজিজুল হকসহ শতাধিক নেতাকর্মির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিত ৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, শ্রমিক দল নেতা দিদার তালুকদার, সাঈদ আমান রানা, মুসা খান মেম্বার, নিজাম উদ্দিন সুজন, সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, জাহেদুল ইসলাম, সাইফুদ্দিন রিপন, কবির আহমদ, হাছান বাহাদুর প্রমুখ।
সংবাদ সম্মেলনে রাউজানের আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে লিখিত বক্তব্য বলা হয়, কথিত জুলুমবাজ, জবরদখকারী আওয়ামী লীগ নেতা ঘর ভাঙ্গচুরের অভিযোগে প্রবাসী বিএনপি নেতা আজিজুল হকসহ শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্ঠা করছে। যা অতীতেও করেছিল আওয়ামীলীগ। নিজেদের মধ্যে নিজেদের দলীয় কোন্দলে একে অন্যের ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করে নিরীহদের উপর চাপিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। যা আওয়ামী লীগের অতীত জুলুম, নির্যাতন, মামলা, হামলার রূপকে ফিরিয়ে এনে শান্ত রাউজানকে পুনরায় অশান্ত করার চেষ্ঠা করা হচ্ছে। অবিলম্বে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিএনপি নেতা আজিজুল হকসহ সকলের মামলা প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় রাউজান বিএনপি ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.