প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১০:৩০ পি.এম
গাছ লাগান পরিবেশ বাঁচান

আজ ৬ অক্টোবর ২০২৪ রোজ রবিবার বিকেল তিনটায় পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি সাজেদুল আলম চৌধুরী মিল্টন আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব সংগীতশিল্পী মাসুদ রানা মোঃ হাসান মুরাদ মোহাম্মদ ইউসু মহানগর কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিম শেখ মোহাম্মদ বাইজিদ ফরাজি সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাম্মদ সাবরিনা আক্তার হাবিবুর রহমান হাবিব মোহাম্মদ আশিকুল ইসলাম মোঃ মাসুদ রানা সহ আরো অনেকে দেশ ও জাতিকে স্বচ্ছ দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে এ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ রক্ষার্থে মাসব্যাপী এই আয়োজন করা হয় চট্টগ্রাম লালদীঘির মসজিদের সিটি কর্পোরেশনের পার্ক হতে এই কার্যক্রমের কর্মসূচির শুভ উদ্বোধন করেন দেশের পরিবেশ রক্ষা করতে হলে বৃক্ষরোপণের উপর বেশি বেশি গুরুত্ব আরোপ করতে হবে বিশেষ করে বৃক্ষ নিধন ও পাহাড় কাটা বন্ধ করতে হবে তা না হলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে আগামী প্রজন্মের জন্য পরিবেশ বাঁচাতে হবে পরিবেশ রক্ষা করা একমাত্র মানুষ হিসেবে আমাদের নৈতিক কর্তব্য মনে রাখতে হবে পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে প্রাণীকুল বাঁচবে জৈব বৈচিত্র বাচঁবে কোনভাবেই দূষণকারীদের ছাড় দেওয়া যাবে না আইনের আওতায় আনতে হবে পরিবেশ রক্ষাকারী কর্তৃপক্ষের বেশি বেশি সুনজর দেওয়া উচিত চট্টগ্রামের বিভিন্ন জায়গা পাহাড় কাটার হিটক চলছে সেটা বন্ধ করা খুবই জরুরী পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের এই কার্যক্রম প্রতি সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.