প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ১০:০২ এ.এম
আইনজীবী মোস্তাফিজুর রহমান দিপু আটক!

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুকে গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ২ ঘটিকার সময় নিজ বাসা হতে র্যাব সহ সাদা পোশাকে পুলিশ গ্রেফতার করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
তার অপরাধ তিনি পেশাগত দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হয়ে শুনানিতে অংশগ্রহণ করেছিলেন।
পেশাগত দায়িত্ব পালনের কারণে মিথ্যা মামলায় আইনজীবী মোস্তাফিজুর রহমান দিপুকে আটক করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। তারা বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিথ্যা মামলায় আটক বাংলাদেশের আইনী ইতিহাসে প্রথম ঘটনা। তারা দ্রুত আইনজীবী মোস্তাফিজুর রহমান দিপুর মুক্তির দাবি জানান।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.