প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ৮:১৩ এ.এম
চসিকের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বাচ্চু গ্রেপ্তার

চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ২২নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।আজ ২২ অক্টোবর মঙ্গলবার রাত নয়টার দিকে লাভ লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, সাবেক চসিক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে রাত নয়টার দিকে লাভ লেইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সোয়া নয়টার দিকে নগরের কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে তিনিনকোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছে। তবে এখনো পুলিশ তাকে কোন মামলায় আটক করছে তা গণমাধ্যমকে জানায়নি।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.