প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ১১:০০ পি.এম
সারাদেশে পাহাড় কাটা বন্ধের দাবি নিয়ে এ্যাডভিশনের স্মারক লিপি প্রদান

আজ ২৪ শে অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের পক্ষে থেকে চট্টগ্রামসহ সারাদেশের পাহাড় কাটার প্রতিবাদে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব লিয়াকত আলি আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব সঙ্গীতশিল্পী মাসুদ রানা উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট সাংবাদিক স ম জিয়াউর রহমান উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিম শেখ আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিশেষ নেত্রবৃন্দ দেশ ও জাতিকে স্বচ্ছ দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে এবং আগামী প্রজন্মকে সুন্দর জীবনযাপনের জন্য পরিবেশ রক্ষা করা একমাত্র মানুষেরই নৈতিক কর্তব্য বর্তমান সারা পৃথিবীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের এক বিরাজমান পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এর জন্য একমাত্র দায় আমরা মানুষেরই তাই পরিবেশ রক্ষার্থে বৃক্ষ ও পাহাড় কাটা বন্ধ করা খুবই জরুরী,এর জন্য ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন, ক্ষতিকর ফলোতিন ও প্লাস্টিক ব্যবহার উৎপাদন বন্ধ করা জরুরী বিশেষ করে নদী দূষণ বন্ধ করতে হবে বিষাক্ত গ্যাস ও ধোঁয়া বন্ধ করতে হবে বর্তমান সময়ে যে হার নদী দূষণ হচ্ছে এটা শীঘ্রই বন্ধ করতে হবে হাজার হাজার টন ময়লা আবর্জনা প্লাস্টিক ফলো তিন সরাসরি নদীতে প্রবেশ হচ্ছে এসব বন্ধ না হলে আগামীতে হুমকির মুখে পড়বে বাংলাদেশ জীববৈচিত্র ও প্রাণী কুলকে বাঁচিয়ে রাখতে মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব , এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরসহ সকল দেশপ্রেমিকদের এগিয়ে আসা উচিত, পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাডভিশনের পরিবেশ রক্ষার চলমান কার্যক্রমকে সহযোগিতা করার জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে বিশেষ আহ্বান ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.