প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ৪:৩৯ পি.এম
হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার
স ম জিয়াউর রহমান,প্রতিনিধিঃ
রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদেরকে গ্রেপ্তার করে।
তবে গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তালেবুর রহমান।২০০১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হিযবুত তাহরীর। তাদের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর একজন শিক্ষক।
২০০৯ সালের ২২ অক্টোবর মাসে আওয়ামী লীগ সরকার প্রেসনোট জারি করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠনটি ফের সক্রিয় হলে আলোচনায় আসে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর।
সরকার পতনের আন্দোলনে তারাও অংশ নিয়েছিল বলে দাবি করেন চলতি মাসের শুরুর দিকে গ্রেপ্তার হওয়া সংগঠনটির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই ঢাকায় মিছিল করে ও বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুর করে সংগঠনটির নেতাকর্মীরা।
গণভবন ও জাতীয় সংসদ ভবনে লুটপাট - ভাঙচুর এবং পুলিশ হত্যারও অভিযোগ রয়েছে। আরও নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও প্রকাশ্যে পালন করেছে নানা কর্মসূচি।
শেখ হাসিনা সরকারের পতনের পর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য 'দীপ্ত শপথ' গুঁড়িয়ে হিযবুত তাহরীরের পোস্টারও লাগান তারা। অনুসন্ধানে জানা যায়, ঢাকায় যতগুলো আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও লুটপাট এবং থানায় হামলা ও পুলিশ হত্যার ঘটনা ঘটেছে তার সবটুকুতে এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা সরাসরি জড়িত।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.