প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ২:০৩ পি.এম
কুমিল্লায় যুবদল নেতা কামাল গ্রেফতার!
স ম জিয়াউর রহমান,প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচংয়ে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল।আজ ২৫ অক্টোবর শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
গ্রেফতারকৃত যুবদল নেতা বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন। যিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামেই পরিচিত। তার সঙ্গে গ্রেফতার হওয়া একজনের নাম দেলোয়ার হোসেন ও অপরজন সারদুল ইসলাম। এসময় তাদের থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি আজিজুল হক জানান, ভোরে ২১০ পিস ইয়াবা টেবলেটসহ দুজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা বলেন পাশে থাকা কামাল হোসেন নামের একজনের কাছ থেকে মাদক নিয়েছেন। পরে যৌথবাহিনী তাকেও গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।থানা সূত্রে জানা গেছে, কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.