প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৬:১৬ পি.এম
আজ ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবদুল্লাহ আল ফরহাদ জ্যাকি’র নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়

এসময় সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবদুল্লাহ আল ফরহাদ জ্যাকি বলেন পালিয়ে যাওয়া খুনি হাসিনা কখনোই এদেশের মানুষের চিন্তা করতো না সে শুধুমাত্র তার ক্ষমতার চিন্তা করতো, তিনি আরো বলেন খুনি হাসিনা সহ গণহত্যায় নেতৃত্বদানকারী আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আবদুল্লাহ আল কাইয়ুম সুমন, সিফাত রহমান রানা, সাজ্জাদ হোসেন, মোঃ ফরহাদ, মোঃ মামুন, কোতোয়ালি থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান দীপু, ছাত্রদল নেতা সজিব, মোঃ রাব্বি হোসেন ইমন, আতিকুল আলম, নাঈমুল ইসলাম হৃদয়, শাকিল আহমেদ, হায়দার আলী ইমন, নয়ন, আকবর হোসেন, শুভ আহমেদ, মোঃ তানভীর রিয়াজ, মাহিদ খাঁন সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.