প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ৬:২৫ পি.এম
স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোহেল আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল ২৮ অক্টোবর রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।গ্রেপ্তার মো. সোহেল আরমান কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আজিমপাড়ার আব্দুল মোনাফের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সরকার পতনের পর বিভিন্ন দল ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে নানা তৎপরতা শুরু করায় বিশেষ অভিযান চলছে। এতে সোহেল গ্রেপ্তার হয়েছেন।এর আগেও সোহেলের বিরুদ্ধে থানায় মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.