নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,র, কেন্দ্রীয় সভাপতি ইমন,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটিতে মোঃ ইমন হোসেনকে সভাপতি এবং মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সাত (০৭) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ১১ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব ও কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্যদের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি পাঠানো হয় বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে ।

প্রেসবিজ্ঞপ্তিতে পাঠানো কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল অপি ও নুরুল আবসার সি. যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলাল হোসাইন ও আদিবাতুল আয়েশা এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে আগামী ০৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন