নিউজ ডেস্ক

বান্দরবানে মনোনয়ন ফরম জমা দিলেন জাতীয় পার্টির প্রার্থী এ.টি.এম শহীদুল ইসলাম

এন্ড্রো ত্রিপুরা বান্দরবান প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসন ৩০০নং এ জাতীয় পার্টি এর প্রার্থী হিসেবে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিলেন এ.টি.এম. শহীদুল ইসলাম (বাবলু)।

বৃহস্পতিবার ৩০শে নভেম্বর বিকাল ৪টায় বান্দরবান জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর হাতে মনোনয়ন ফরম জমা দেন । এসময় রিটানিং কর্মকর্তা মনোনয়ন ফরম বুঝে নেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে খুলসুম,অতিরিক্ত জেলা প্রশাসক মো: ফজলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম.শাহাদাত হোসেন, বান্দরবান জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বান্দরবান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শওকত জামান মিশুক,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাহান, মো: আলম, লামা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা মো:ইউসুফ’ সহ জাতীয় পার্টি এর প্রার্থীর অন্যান্য সমর্থক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ.টি.এম. শহীদুল ইসলাম (বাবলু) পেশায় একজন বেসরকারি চাকুরীজীবি। তিনি বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার নুনার বিল এলাকায় বাসিন্দা এবং মার্স্টাস পাশ। তিনি জাতীয় পার্টির বান্দরবান জেলার জাতীয় যুব সংহতির আহ্বায়ক এর দায়িত্ব পালন রয়েছেন। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালের সার্বিক সহযোগিতা ও দোয়া ও আর্শিবাদ কামনা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন