
বেলাল উদ্দিন লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও লোহাগাড়া থানা পুলিশের যৌথ অভিযানে ৩ শত ২০ লিটার চোলাই মদ জব্দ এবং জড়িত দুজনকে আটক করা হয়।
১৫ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাউজান ৩ নং ওয়ার্ডস্থ রাবার ড্যাম এলাকার হিন্দু পাড়া ও আমিরাবাদ ইউনিয়নে ৮ নং ওয়ার্ডস্থ হাঁছির পাড়া এলাকায় অভিযান চালান লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান’র নেতৃত্বে সেনা সদস্যরা ও লোহাগাড়া থানা পুলিশ।
অভিযানে চলাকালে সর্বমোট ৩শত ২০ লিটার চোলাই মদ, ৩ কেজি ৪শত গ্রাম গাঁজা এবং ছোট-বড় ১০ টি চাকু-চাপাতি উদ্ধারসহ পৃথক ২ স্থান থেকে ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা কলাউজানের রাবার ড্যাম সংলগ্ন হিন্দু পাড়ার বিমল দাশ’র পুত্র বিপ্লব দাশ প্রকাশ টিস্যু দাশ (৪৮)। তার বাড়ি তল্লাশী করে তার কাছ থেকে উল্লেখিত চোলাই মদের বস্তাগুলো উদ্ধার করা হয় এবং সেখানে ১০টি ধারালো চাকু-চাপাতিও জব্দ করা হয়েছে।
ধৃত অপর আসামী আমিরাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ হাঁছির পাড়ার পাড়ার মৃত নুরুল কবির’র পুত্র আবদুর রশিদ প্রকাশ দুলা মিয়া (৫০)। সেখানে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ আছে, এবং ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কাল সকালে তাদেরকে যথাযথ আইনে আদালতে প্রেরন করা হবে।