“তারেক রহমানের নেতৃত্বে চাঁদাবাজি রোধ ও রাষ্ট্র মেরামতের ডাক: ৩১ দফা কর্মসূচির বাস্তবতা, চ্যালেঞ্জ ও করণীয়”
মো.কামাল উদ্দিনঃ
তারেক রহমানের চাঁদাবাজ বিরোধী আহ্বান-বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তারেক রহমান সম্প্রতি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজিতে লিপ্ত হয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রশাসনকে তিনি আহ্বান জানিয়েছেন, চাঁদাবাজদের গ্রেপ্তার করতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে।
এই আহ্বানের পটভূমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চাঁদাবাজি নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দলগুলোর মধ্যে চাঁদাবাজির অভিযোগ প্রায়ই ওঠে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন তাদের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে একই অভিযোগ ছিল। কিন্তু বর্তমান সময়ে বিএনপির কিছু নেতা-কর্মীও একই পথ অনুসরণ করছে। রাজনৈতিক অস্থিরতা, দুর্বল সাংগঠনিক কাঠামো এবং কেন্দ্রের শিথিল নিয়ন্ত্রণের কারণে অনেকেই বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে।
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি: আশার আলো তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মূলত দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পুনর্গঠনের একটি রূপরেখা। তিনি দেশের দুর্নীতি, দারিদ্র্য, এবং বৈষম্য দূর করতে একটি সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করেছেন। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। নেতা-কর্মীদের মধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং ক্ষমতার অপব্যবহার যদি চলতে থাকে, তবে এই কর্মসূচির সফল বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে।
বর্তমান বাস্তবতা সারা দেশে বিএনপির কিছু অসাধু নেতা-কর্মী ব্যবসায়ী, ঠিকাদার, পরিবহন মালিক এমনকি ছোটখাটো দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে আবার সরকারি প্রকল্প বা টেন্ডার থেকে কমিশন আদায়ের চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। আওয়ামী লীগের আমলে যেভাবে এই চাঁদাবাজি চলত, এখন বিএনপি বিরোধী দলে থাকলেও তেমনই অরাজকতা চলছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো – তাহলে শেখ হাসিনা সরকারের দোষ কী ছিল? এখনও বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি- তার মধ্যে এই ধরনের অসংগতি মূলক কাজ করছে তথাকথিত বিএনপির নেতা কর্মীরা- যদি বিএনপি আগামীতে ক্ষমতায় এ আসেন তাহলেতো আওয়ামী লীগের একই পথ অনুসরণ করবে।
তাতে দেশের জনগণ বিএনপিকে কেন তাদের সমর্থন করবে? তারেক রহমানের কঠোর বার্তা: রাজনৈতিক কৌশল নাকি বাস্তব প্রয়োগ? তারেক রহমানের বক্তব্যে রাজনৈতিক কৌশল স্পষ্ট। তিনি দলীয় নেতা-কর্মীদের সঠিক পথে রাখার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন থেকে যায় – এই নির্দেশ কতটা বাস্তবায়িত হবে? বাস্তবায়ন না হওয়ার কারণ: ১.স্থানীয় পর্যায়ের দলীয় ক্ষমতার অপব্যবহার: অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রের অনীহা দেখা যায়। দলীয় নেতা-কর্মীরা মনে করেন, তারা কেন্দ্রের আনুকূল্য পাচ্ছেন, ফলে আইন-শৃঙ্খলা বাহিনীও কার্যকর ব্যবস্থা নিতে সাহস পায় না।
2. প্রভাব বিস্তারের প্রতিযোগিতা: বিএনপি এখন আন্দোলনমুখী দল। ফলে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা নিজেদের শক্তি দেখাতে বেশি উৎসাহী, যা চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহের প্রবণতা বাড়ায়। সম্ভাবনা ও করণীয় তারেক রহমানের এই আহ্বান যদি বাস্তবায়িত হয়, তবে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ব্যতিক্রমী উদাহরণ তৈরি করতে পারবে। চাঁদাবাজি বন্ধ হলে দলের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে।
করণীয়:
১.শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় মনিটরিং: দলের কেন্দ্রীয় পর্যায়ে একটি মনিটরিং সেল গঠন করা উচিত, যারা সরাসরি মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
২. দলীয় শাস্তিমূলক ব্যবস্থা: চাঁদাবাজিতে অভিযুক্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে।
৩.আইনের শাসন প্রতিষ্ঠা: পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি রোধে অভিযান চালাতে হবে। দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৪.জনসচেতনতা: তারেক রহমানের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হবে, যাতে জনগণ চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করতে পারে।
চূড়ান্ত ভাবনা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি এই সংকট মোকাবিলা করতে পারে, তবে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এটি বিএনপির জন্য একটি সুযোগ, যা তারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, তবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে। তবে এই পথ সহজ নয়।
তারেক রহমানের নেতৃত্বের প্রতি দলীয় নেতা-কর্মীদের আনুগত্য এবং কঠোর শৃঙ্খলাবোধই পারে বিএনপিকে চাঁদাবাজি ও অরাজকতা থেকে মুক্ত করতে। অন্যথায়, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের ফলাফল শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।
বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশের ভবিষ্যৎ পথচলার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের নিম্নলিখিত ৩১ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন। রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা:
১. জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন।
২. আইনের শাসন প্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন।
৩. আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা।
৪. নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন।