
মোহাম্মদ: আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধিঃ
রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দলইনগর মদিনাতুল উলুম মাদ্রাসা র তত্ত্বাবধানে পরিচালিত আয়েশা সিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতকাল ১১ জানুয়ারি শনিবার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সকাল আট ঘটিকা হতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অত্র মাদ্রাসার নির্বাহী পরিচালক মুফতি হোসাইন আহমদ সাহেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাও: ওসমান ফয়জী সাহেব।


