Tuesday, June 23, 2026

ফেসবুক পরিচয় বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে পটিয়ায় ছিন্তায়ের শিকার যুবক

পটিয়া প্রতিনিধি:

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পরিচয় বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে ছিন্তায়েরর শিকার মোহাম্মদ তাহমিন (১৭) নামে এক যুবক।সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের পুত্র।

জানাযায়, বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় ফেসবুক পরিচয় বান্ধবীর সাথে চট্টগ্রাম-দোহাজারী রেলপথের পটিয়ার শ্রীমাই ব্রীজ পাড় হয়ে হাঁটতে গেলে চিন্তায়ের শিকার হন তাহমিন।

এ সময় তাকে অজ্ঞাত ৩-৪ যুক্ত জিম্মি করে তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন । পরে নগদ ৩৬০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা তবে তার সাথে থাকা বান্ধবী নিরাপদে বাড়ি পৌঁছেন বলে পুলিশ কে জানিয়েছেন তাহমিন।

পটিয়া থানার এসআই নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনে বান্ধবীর সাথে ঘুরতে যাওয়া যুবক ছিন্তায়ের শিকার হ‌ওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাইনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পঠিত