
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ ২৪ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় নগরের কাজির দেউরী মোরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের হলে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের চারটি এতিমখানায় এতিম ও শীতার্ত দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্হায়ী পরিষদের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো : জামাল উদ্দিন আহমেদ। উদ্বোধক থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো : সাদি উর রহিম জাদিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক, আধুনিক ই- লার্ণিং এর জনক অধ্যাপক ড. বদরুল হুদা খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক মো: একরাম হোসেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার মো : সরোয়ার আমিন বাবু।

