Tuesday, June 23, 2026

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা নারীর পেট থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

মোহাম্মদ নাছিম,উখিয়া প্রতিনিধিঃ

 

কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারীর কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। অভিযুক্তরা ইয়াবা পেটের ভেতরে বহন করে সিএনজিযোগে কক্সবাজারে যাচ্ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কোর্টবাজারের অর্জিন হাসপাতালের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই নারীকে চিহ্নিত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের অভিযোগ অস্বীকার করেন।

আটক দুই নারী কে অর্জিন হাসপাতালের ল্যাবে কম্পিউটার পরীক্ষা করানো হলে তাদের পেটের ভেতর ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাদের পেট থেকে ইয়াবাগুলো বের করে জনসম্মুখে তাদের গ্রেফতার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, মাদক কারবারিদের ধরিয়ে দিতে সহযোগিতা করলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পঠিত