Tuesday, June 23, 2026

কর্ণফুলী থানার পুলিশ কর্তৃক অভিযান পরিচালনায় ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার

মোহাম্মদ সেলিম, কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ

 

উপজেলার মইজ্জ‍্যারটেক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ রিফাত(১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।আটককৃত ব‍্যক্তি রিফাত কক্সবাজার জেলার পিএমখালী ইউপির বাংলা বাজার, নয়াপাড়া এলাকার রেনু আরার বাড়ীর আবদুর রহিম ও রেনু আরা বেগমের পুত্র।

সিএমপি’র কর্ণফুলী থানার এসআই(নিঃ) জুয়েল মজুমদার সঙ্গীয় ফোর্স সহ ইং ২৯/০১/২০২৫ খ্রিঃ ৪:৪৫ ঘটিকার সময় কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ ফরহাদ হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী রিফাত’কে আটকপূর্বক তার হেফাজত হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করেন।যাহার প্রেক্ষিতে কর্ণফুলী থানার মামলা নং-৩৮, তারিখ-২৯/০১/২০২৫খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) রুজু করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত