, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 82%

সংবাদপত্র আইন সংস্কারে প্রধানমন্ত্রীর বার্তা

নিজস্ব প্রতিবেদক

সংবাদপত্র ও গণমাধ্যম-সংশ্লিষ্ট বিতর্কিত বা ‘কালো আইন’ হিসেবে পরিচিত বিধানগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য একটি যুগোপযোগী ও গণমাধ্যমবান্ধব আইনি কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা, জনস্বার্থ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে আইন সংস্কারের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিক সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি ছিল, সংবাদ প্রকাশ ও মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে—এমন আইন ও বিধানগুলো সংশোধন বা বাতিল করা হোক। প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে সেই দাবির প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আইন বিশেষজ্ঞদের মতে, যুগের চাহিদা অনুযায়ী গণমাধ্যম-সংক্রান্ত আইন হালনাগাদ করা হলে সাংবাদিকদের পেশাগত কাজ আরও সহজ হবে এবং একই সঙ্গে জবাবদিহিমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।

তবে কোন কোন আইন সংশোধন করা হবে বা সংস্কার কার্যক্রম কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত