
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণ গ্রাহকদের জন্য বড় ধরনের স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। সংস্থাটির জারি করা এক নির্দেশনায় বন্যাকবলিত এলাকার ক্ষুদ্রঋণ গ্রাহকদের আগামী তিন মাসের জন্য ঋণের কিস্তি আদায় স্থগিত রাখতে বলা হয়েছে।
বুধবার (২২ জুলাই) এমআরএর পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে দাঁড়াতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে আগামী তিন মাস কোনো কিস্তি আদায় করা যাবে না। একই সঙ্গে এ সময়ের মধ্যে ঋণের বকেয়া কিস্তির জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি, জরিমানা আরোপ বা হয়রানিমূলক কোনো পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।
এছাড়া ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে বন্যাকবলিত এলাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পুনঃতফসিল, ঋণ পুনর্গঠন এবং নতুন করে পুনর্বাসন সহায়তা দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
এমআরএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে বন্যাকবলিত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের হাজারো ক্ষুদ্রঋণ গ্রাহক সাময়িক আর্থিক চাপ থেকে স্বস্তি পাবেন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা
ইতি/

