, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

জোরপূর্বক শ্রম (Forced Labor) প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক সরকারি নোটিশের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর জন্য শুল্কহার ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও ১০ শতাংশ শুল্কের আওতায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্ডান এবং ত্রিনিদাদ ও টোবাগো।

অন্যদিকে, চীন, ভিয়েতনাম ও ইসরায়েলসহ ৩৮টি দেশের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ডের ক্ষেত্রে আগে থেকে বিদ্যমান শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, এর আগে ১৫০ দিনের জন্য কার্যকর থাকা ১০ শতাংশ বৈশ্বিক অস্থায়ী শুল্কের মেয়াদ শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। একই সময় থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।

তবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়া পণ্যের ক্ষেত্রে সাময়িক ছাড় দেওয়া হয়েছে। ২৮ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের পথে থাকা চালানগুলো নতুন শুল্কের আওতার বাইরে থাকবে।

মার্কিন প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ ঠেকাতে এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে চাপ সৃষ্টি করতেই এই নতুন শুল্কনীতি গ্রহণ করা হয়েছে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত