যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী অবস্থান করা হোটেলের সামনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। স্থানীয় সময় সোমবার জর্জটাউনের ফোর সিজনস হোটেলে এ ঘটনা ঘটে, যখন নেতানিয়াহু সেখানে রাতের খাবারে অংশ নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কয়েকজন বিক্ষোভকারী হোটেলের লবিতে প্রবেশ করে নেতানিয়াহু অবস্থান করা রেস্তোরাঁর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তারক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁদের ভবনের বাইরে সরিয়ে দেন।
হোটেল থেকে বের করে দেওয়ার সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অভিযোগ, গাজায় চলমান সামরিক অভিযানের জন্য নেতানিয়াহু দায়ী। এ সময় তাঁরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ড্রাম ও মেগাফোন ব্যবহার করে বিক্ষোভ চালিয়ে যান।
নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট –এর সঙ্গে বৈঠক করেন। এছাড়া বিভিন্ন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার সঙ্গেও তাঁর বৈঠকের সূচি রয়েছে।
হোটেলের ঘটনার পর ওয়াশিংটনের বিভিন্ন সড়কে শত শত বিক্ষোভকারী মিছিল বের করেন। তাঁদের একটি অংশ হোয়াইট হাউস ও অন্যান্য সরকারি ভবনের দিকে অগ্রসর হয়। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করা হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে নেতানিয়াহুকে আদালতের আওতায় আনা উচিত। তবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েল সরকার বরাবরের মতোই নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে এবং অভিযোগগুলো প্রত্যাখ্যান করে।
বিক্ষোভ চলাকালে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, সিক্রেট সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। কোনো বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
ইতি/
