দীর্ঘস্থায়ী গ্যাস সংকটে ভোগান্তির পর বুধবার (৫ আগস্ট) থেকে চট্টগ্রামে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতির কারণে বুধবার থেকে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় স্বাভাবিক সরবরাহ ফিরতে পারে। তবে সব এলাকায় একযোগে স্বাভাবিক চাপ ফিরে নাও আসতে পারে। কোথাও কোথাও সাময়িকভাবে কম চাপ বা অনিয়মিত সরবরাহ অব্যাহত থাকতে পারে।
গত কয়েক দিন ধরে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। এতে রান্নাবান্না, সিএনজি স্টেশন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়।
কেজিডিসিএল গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধও জানানো হয়েছে।
ইতি/
