, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

হেফাজতকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে দেশের উন্নয়ন ও বিদ্যমান সংকট মোকাবিলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় হেফাজতে ইসলাম যেভাবে বিএনপির পাশে থেকে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, ফটিকছড়িতে হাসপাতাল, শিক্ষা, স্কুল-কলেজ ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের সময়ে দেশের নিজস্ব গ্যাসসম্পদের সম্ভাবনা যথাযথভাবে অনুসন্ধান করা হয়নি। দেশের গ্যাসসম্পদ নিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশের সংকট এখনো পুরোপুরি শেষ হয়নি। অতীতে বিপুল অর্থ লুটপাটসহ বিভিন্ন অনিয়মের কারণে রাষ্ট্রকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এসব সমস্যা কাটিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ফটিকছড়ির পাইন্দং এলাকায় অবতরণ করে। সেখান থেকে সড়কপথে প্রায় আট কিলোমিটার যাত্রা শেষে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত