, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন পাকা ঘরের পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান ওই এলাকার অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।

স্বজনদের বরাতে জানা যায়, সকালে ভাইয়ের নির্মাণাধীন ঘরের কাজে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সোলাইমান। পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পূজা ভৌমিক জানান, সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত