, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 90%

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২৮, কারাদণ্ড ৫২ জনের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন, বিভিন্ন পরোয়ানায় ১২৩ জন এবং সাজা পরোয়ানায় ৪ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৯৯ জনকে। তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী ও ৬০ জন মাদকসেবী।

অভিযানে ২১ হাজার ৫৩৬ পিস ইয়াবা, ২৫৭ কেজি ২৩৫ গ্রাম গাঁজা এবং ২০০ লিটার মদ জব্দ করা হয়েছে। এ সময় মাদকসংক্রান্ত ৩২টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ২০ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জনস্বার্থে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত