, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শাহাদাত চৌধুরী রিংকুর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী এবং দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহাদাত চৌধুরী রিংকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং দলটির দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের স্মরণ করেন।

শাহাদাত চৌধুরী রিংকু বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে দলটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশে ও প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশের গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের দেশ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য, সংহতি ও সাফল্য কামনা করেন।

শাহাদাত চৌধুরী রিংকু চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য মরহুম মুস্তাক আহমেদ চৌধুরীর ছোট ছেলে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত