, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের লং মার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের পর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে লং মার্চের বহর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। উদ্বোধনী বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। নেতাদের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লং মার্চের বহর রওনা হয়।

আয়োজকদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, পথে কয়েকটি স্থানে পথসভা করার কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই এলাকায় কর্মসূচি রয়েছে। চট্টগ্রামে পৌঁছে লালদিঘি ময়দানে জনসভা করার কথা রয়েছে।

লং মার্চকে কেন্দ্র করে নির্ধারিত রুটে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত