, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন ৫৩ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৩ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন আরও ৯ জন।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৩৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৯৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৫৭ জন চিকিৎসা নিয়েছেন।

এ সময়ে মোট ২০২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গুর ঝুঁকি কমাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত