, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 86%

হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ বিভিন্ন বিল

নিজস্ব প্রতিবেদক

ভারতে ব্যবহারকারীদের জন্য নতুন ‘Bill Payments’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অ্যাপ থেকে বের না হয়েই বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বিল পরিশোধ করা যাবে।

মেটার ঘোষণা অনুযায়ী, নতুন এই সেবা Bharat Connect (BBPS) নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে। এতে বর্তমানে ৩০টি ক্যাটাগরির প্রায় ২২ হাজার ৭২২টি বিল প্রদানকারী প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও পানির পাশাপাশি ফাস্ট্যাগ, বিমা, ক্রেডিট কার্ড এবং ঋণের কিস্তিও পরিশোধ করা যাবে।

সুবিধাটি পর্যায়ক্রমে ভারতের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে শুরুতে সবার অ্যাকাউন্টে একসঙ্গে ফিচারটি দেখা নাও যেতে পারে।

যেভাবে বিল দেওয়া যাবে

হোয়াটসঅ্যাপে বিল পরিশোধ করতে প্রথমে অ্যাপের হোম স্ক্রিনের ওপরের দিকে থাকা ₹ (রুপি) আইকনে যেতে হবে। এরপর নির্দিষ্ট বিলের ক্যাটাগরি ও সেবাদাতা প্রতিষ্ঠান নির্বাচন করে গ্রাহক বা অ্যাকাউন্টের তথ্য দিতে হবে।

তথ্য যাচাইয়ের পর সংশ্লিষ্ট বিলের পরিমাণ দেখা যাবে। এরপর UPI, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

নতুন ব্যবস্থায় একই বিল প্রদানকারীর অধীনে একাধিক অ্যাকাউন্টও পরিচালনা করা যাবে। অর্থাৎ বাড়ি, অফিস বা পরিবারের বিভিন্ন সদস্যের বিল একই জায়গা থেকে ব্যবস্থাপনা করার সুযোগ থাকবে।

এ ছাড়া আগে যেসব বিল প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পরিশোধ করা হয়েছে, সেগুলো দ্রুত ব্যবহারের জন্য দেখানো হবে। ব্যবহারকারীরা আগের লেনদেনের তথ্য ও আসন্ন বিল সম্পর্কেও জানতে পারবেন।

মেটা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড অরুণ শ্রীনিবাস বলেন, দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহার বাড়ছে। বিল পরিশোধের মতো নিয়মিত কাজকেও একই প্ল্যাটফর্মে সহজ করার লক্ষ্যেই নতুন এই সুবিধা চালু করা হয়েছে।

বিল পরিশোধের এই সুবিধা যুক্ত হওয়ার ফলে ভারতে মেসেজিংয়ের পাশাপাশি দৈনন্দিন আর্থিক ও নাগরিকসেবা ব্যবহারের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের পরিধি আরও বাড়ল।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত