, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর পদে যোগদান করেন। একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তাঁর যোগদানপত্র পাঠানো হয়।

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত উপাচার্য জানান, তিনি বৃহস্পতিবার যোগদান করেছেন এবং তাঁর যোগদানপত্র প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা সচিব যোগদানপত্র পাওয়ার বিষয়টি তাঁকে নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

চুয়েটের সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে নিজের আবেগ ও ভালোবাসার সম্পর্কের কথা তুলে ধরে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, দলমতের ঊর্ধ্বে থেকে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে কাজ করাই হবে তাঁর লক্ষ্য।

নতুন দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত