, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 80%

নতুন ভিসিকে চাই না—চুয়েট শিক্ষকদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আবারও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করেন তাঁরা। এতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম তাঁর গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন।

বক্তারা বলেন, চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে চলমান পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরতে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কাছেও বিষয়টি উপস্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ধর্মঘট ও কর্মবিরতি পালন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে সরকার বিষয়টির সমাধান না করলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

নবনিযুক্ত উপাচার্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, “আমরা নতুন ভিসিকে বিশ্ববিদ্যালয়ে চাই না।”

ইতি/

 

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত