, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

ঢাবির হল থেকে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি’ নামফলক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আগের নাম ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে নামফলকটি অপসারণের কাজ শুরু হয়। হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে তিনি জানান, হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে। তবে এ বিষয়ে হল প্রশাসনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বিস্তারিত ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে তথ্য জানতে হল অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখেন একদল শিক্ষার্থী। পরে ওই নামটি হলের প্রধান ফটকে ব্যবহৃত হয়ে আসছিল।

বুধবারের কার্যক্রমের মাধ্যমে সেই নামফলক সরিয়ে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত