চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় কার্যক্রম আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে ১০ থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক ওই এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ১০–১২ জনকে আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করার সময় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইতি/
