, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 78%

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫ জনে।

বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২০ জন এবং চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ জন রয়েছেন। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২১ জন চিকিৎসা নিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরে আক্রান্ত ৫ হাজার ৯৫ জনের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ১৮২ জন। অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৯১৩ জন।

এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত