নিউজ ডেস্ক

সাতকানিয়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে ৫ ইয়াবা ব্যবসায়ী সহ ৬ জন গ্রেফতার

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ ছালামত উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২.৩০ ঘটিকায় সময় ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ জোবায়ের(৪২) ও মোঃ জোনায়েদ প্রকাশ ইউনুস প্রকাশ জনি(২২) কে গ্ৰেফতার করিতে সক্ষম হয়। মোঃ জোবায়ের(৪২) হলেন বান্দরবান জেলার আলীকদম থানার আলীকদম ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব পালংপাড়া নতুন বাড়ী এলাকার মৃত বশির আহাম্মদের ছেলে। মোঃ জোনায়েদ প্রকাশ ইউনুস প্রকাশ জনি(২২) হলেন কক্সবাজার জেলার উঁখিয়া থানার বালুখালী-২,ক্যাম্প নং-১৮, ময়নাঘোনা এলাকার মোঃ আইয়ুবের ছেলে।

এসআই প্রবীন দেব সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকারীন সিয়েরা ডিউটি করা কালিন সময় কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় বিশেষ অভিযানে রাত ১.২০ ঘটিকার সময় ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ জাফর আলম (৪২)ও মোঃ করিম উল্লাহ(২৬)কে গ্ৰেফতার করিতে সক্ষম হয়। জাফর আলম (৪২) হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড উলুচামরি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। মোঃ করিম উল্লাহ(২৬) হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরানপাড়ার মোঃ ইসমাইলের ছেলে।
এসআই মোঃ রাজু আহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা রাজঘাটা এসআই পার্ক এর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৩.৪৫ ঘটিকায় সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ হোসেন প্রঃ কালা মিয়া(৬৬)কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার হাতিয়ারঘোনা ২নং ওয়ার্ড, জাফর চেয়ারম্যানের বাড়ির মৃত নজির আহম্মদের ছেলে।এএসআই মোঃ ইকবাল হোসেন ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত আসামী দিদারুল আলম চৌধুরী(৪৬) কে গ্রেফতার করেন। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা কবির বাড়ির মৃত এম.এ.আব্দুল্যাহ চৌধুরীর ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক
ইয়াছির আরাফাত
তারিখ:২১-০৯-২০২৩ইং
মোবাইল:০১৮১৪-৪১২৩৮৭

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন