Tuesday, June 23, 2026

আগামীকাল কুতুবদিয়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সংবধনা

কুতুবদিয়া(কক্সবাজার)প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা আগামীকাল কুতুবদিয়ায় আসবেন।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার বড়ঘোপ জেটিঘাটে নেতৃবৃন্দরা পৌঁছবেন। এ আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

এদিকে কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা যায়। উপজেলার আওয়ামী যুবলীগের পরিবারের নেতা কর্মীরা বড়ঘোপ জেটিঘাটে আসবেন তাদের প্রিয় নেতাদের বরণ করতে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ মার্চ কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের ৭ মাস পর গত ১৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগ আবু জাফর ছিদ্দিকীকে সভাপতি, আরিফুল ইসলামকে সহ সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক এবং জুনাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত