
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন করাতকলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পদুয়া বনবিভাগ। ওই সময় জালানি কাঠ জব্দ করে ৪টি অবৈধ করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়
১৮ অক্টোবর (বুধবার) সকাল থেকে এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।
জানা যায়, পদুয়া রেঞ্জ কর্তৃক উপজেলার ঠাকুরদিঘী এলাকায় মোট ৪টি অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। এসময় করাতকলে ব্যবহৃত মেশিন জব্দ সহ সকল কার্যক্রম বন্ধ করে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়। এসময় অবৈধ কাঠও জব্দ করা হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সহকারী বন সংরক্ষক মহোদয় ও বনকর্মীদের সা্থে নিয়ে উপজেলার ঠাকুরদীঘি বাজারে ফরিদুল আলম,ফিরোজ কামাল,আব্দুল মান্নান, ও ইসলাম মালিকানাধীন মোট ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় করাতকলের সরঞ্জামাদি ধ্বংস এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

