Tuesday, June 23, 2026

লোহাগাড়ায় ১১০টি পূজা মন্ডপে নগদ অনুদান দিলেন এম.এ মোতালেব সিআইপি

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

শারদীয় দুর্গোৎসব ও প্রবারণা পূর্নিমা উপলক্ষে লোহাগাড়া উপজেলার ১১০টি পূজা মন্ডপে নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান দিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি। শুক্রবার বিকেলে উপজেলা পাবলিক হল থেকে আনুষ্ঠানিকভাবে এসব নগদ টাকা বিতরণ করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান,কিষোয়ান ও বনফুল গ্রুপের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সা্ধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানু্ল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি প্রসেনজিৎ পাল,সাবেক সভাপতি শিবুরঞ্জন পাল,সাবেক সভাপতি প্রকৌশলী রতন দাশ, মাস্টার গোপাল কান্তি বড়ুয়া,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মৃণাল কান্তি মিলন মেম্বার,সহ-সভাপতি মাস্টার রিটন বিশ্বাস,মাস্টার খোকন চন্দ্র নাথ,মিহির সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ দাশ,অর্থ সম্পাদক প্রভাষক অনুপ কুমার দত্ত ,সিনিয়র সদস্য মাস্টার সুমন মুজুমদারসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত