Tuesday, June 23, 2026

বিভিন্ন সময় মিথ্যা মামলা ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করার প্রতিবাদের সংবাদ সম্মেলন সাতকানিয়ায়

জিয়াবুল হক, সাতকানিয়া  চট্টগ্রাম:

গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিবিভিন্ন সময় নিরীহ মানুষকে মামলা সহ বিভিন্ন প্রকার হয়রানি করে আসছিল,এমনকি ইউপি সদস্যের বিরুদ্ধে ফেইজবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, আপত্তিকর কুরুচিপূর্ণ নিউজ প্রকাশ করছে , এরই প্রতিবাদে

২০ অক্টোবর জুমার নামাজের পর প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এ খিতামুল্লাহ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ ও প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এবং এলাকাবাসীর উদ্যোগে সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বারদোনা প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন, খিতামুল্লাহ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সদস্য মোঃ ইব্রাহিম সওদাগর, মোঃ হাসান হাবিব,শফিকুর রহমান,আরিফুর রহমান,প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এর সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আবিদ,প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এর বর্তমান সভাপতি গাজী শাফায়েত উল্লাহ,অসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মানিক

এ সময় লিখিত বক্তব্য বক্তারা বলেন
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বারদোনা খিতামুল্লাহ পাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন ও তার মামার সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল এই বিষয়ে সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করছিল এলাকাবাসী একপর্যায়ে গিয়াস উদ্দিনের দখলে থাকা কিছু সম্পত্তি তার মামা পাওনা হলে এলাকাবাসী এই সম্পত্তি ছেড়ে দিতে বলে। এই সম্পত্তি ছেড়ে দিতে বলায় সমাজের লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে
বিভিন্ন সময় নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা হামলা সহ বিভিন্ন প্রকার হয়রানি করছে গিয়াস উদ্দিন এমনকি ইউপি সদস্যের বিরুদ্ধে ফেইজবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার সহ আপত্তিকর কুরুচিপূর্ণ নিউজ প্রকাশ করছে তিনি
যা আমাদের এলাকাকে প্রশ্নবিদ্ধ করেছে এরই প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসী সহ প্রশাসনের কাছে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি।

এসময় খিতামুল্লাহ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সদস্য ও প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • পঠিত