, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 99%

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল জীপ চালকের

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল জীপ চালকের। এ ঘটনায় চান্দের গাড়িতে থাকা কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালের দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইব্রাহিম (৪০) খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুর্ব মুসলিমপাড়ার বাসিন্দা মৃত আমির হামজার ছেলে। তিনি চান্দের গাড়ির (জীপ) চালক।

পুলিশ ও আহত যাত্রীরা জানান, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চান্দের গাড়িটি (জীপ) ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় জীপ চালক মো. ইব্রাহিমসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। বাসে থাকা যাত্রীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চান্দের গাড়ির (জীপ) চালককে হাসপাতালে নেয়ার পর মারা যায়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও জীপ গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত