Tuesday, June 23, 2026

ঈদগাঁও ঐক্য পরিবারের সভায় বুলেটিন প্রকাশনার সিদ্ধান্ত, হুমুর মৃত্যুতে শোক প্রস্তাব

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের মাসিক সভায় নানাবিদ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৩রা নভেম্বর ম্যাসেন্জার ভিত্তিক সংগঠন ঐক্য পরিবারের সভা ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসাস্থ মাতৃছায়া নিবাসে ঐক্য পরিবার এডমিন রেহেনা নোমান কাজলের সভাপতিত্বেও কার্যকরী সদস্য আবদুল খালেকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন,আল আমিন ভুট্টো, মোহাম্মদ মোরশেদ রফিক,রফিকুল ইসলাম লাবিব, এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ঐক্য পরিবারের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ঈদগাঁও পত্র নামক বুলেটিন প্রকাশনার সিদ্ধান্তসহ দ্রুত সময়ে প্রকাশ করার প্রতিও একমত পোষন করা হয় এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হুমায়ুন কবির চৌধুরী হুমুর মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত