, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

হারবাংয়ের পরিত্যক্ত দেয়াল ভাঙতে গিয়ে শ্রমিকের মৃত্যু

এম.এস.এ সোহেল আরমান,চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটাখালী রাখাইন পাড়া এলাকায় মংক্যজ নামে একজনের পরিত্যক্ত দোকানের দেয়াল ভাঙতে গিয়ে মোঃ তুফাইয়েল উদ্দিন (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোঃ তুফাইয়েল উদ্দিন উপজেলার হারবাং নয়া পাড়া ৩ নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টা:৩০মি: সময় পরিত্যক্ত দেওয়াল ভাঙতে গিয়ে অসাবধানতা অবস্থায় কাজ করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে রাখাইন পাড়া আলা উদ্দিনের দোকান ক্ষতিগ্রস্ত হয় দোকানের মালিক মংক্যজ দোকানের পরিত্যক্ত দেওয়াল ভাঙতে ৬জন শ্রমিককে কন্টাকে দিয়ে দেন। অসাবধানতা অবস্থায় ভাঙতে গিয়ে তোফায়েল উদ্দিনের উপরে দেওয়াল ভেঙ্গে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গীয় শ্রমিকরা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বর‌ইতলী নতুন রাস্তার মাথা বরইতলী মা-শিশু হাসপাতাল (প্রাঃ) লিঃ নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন মোঃ তোফাইয়েল।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ঘটনা স্থান পরিদর্শন করেন ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত