নিউজ ডেস্ক

ঈদগাঁওতে লেপ-তোশক তৈরিতে ব্যস্তমুখর কারিগরেরা

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

শীতের আগমনে কক্সবাজারের ঈদগাঁততে লেপ-তোশক তৈরিতে ব্যস্তমুখর হয়ে পড়েছে কারিগররা। সে প্রাচীনকাল থেকে গ্রামাঞ্চলে মানুষেরা রাতে শীত নিবারণে লেপ-তোশক ব্যবহার করে আসছেন।
শীত জেঁকে বসার আগেই আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোশক বানাতে ক্রেতারা ভিড় করছেন বিভিন্ন লেপ-তোশকের দোকানেই। ঈদগাঁও বাজারের বিভিন্ন লেপ-তোশকের দোকানে কারিগররা পাড়া মহল্লাসহ বিভিন্ন স্থানে গিয়ে ফেরি করেই লেপ-তোশক বিক্রি করে থাকে।

দেখা যায়, ঈদগাঁও বাজারের বিভিন্ন লেপ-তোশকের কারখানা রয়েছে। এই কারখানায় অর্ডারের লেপ-তোশকের পাশাপাশি তৈরি করে রাখা লেপ-তোশক সারি সারি সাজিয়ে রাখা হয়েছে। আর কারখানায় কারিগরেরা সবাই লেপ-তোশক তৈরিসহ সেলাই কাজে ব্যস্ত সময় পার করছেন বর্তমান সময়ে।

তুলা ও আকার ভেদে এ সকল কারখানা গুলোতে বিভিন্ন দামে পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে। তবে কজন ক্রেতার অভি যোগ, অন্যান্য বছর গুলোর মতো এ বছর এখনো শীত জেঁকে বসার আগে দাম কিছুটা বেড়েছে।

সরেজমিনে ঈদগাঁও বাজারে বিভিন্ন পয়েন্টে কারিগররা জানান, বছরের দীর্ঘ একটা সময় তাঁদের অলস কাটাতে হয়। শুধুমাত্র শীতের কয়েক মাস লেপ-তোশক তৈরির কারিগর ও এলাকায় ব্যস্ততা বেড়ে যায়। অনেকে আক্ষেপ করে বলেন, আধুনিক যন্ত্রে উৎপাদিত কম্বল-ম্যাট্রেক্স এখন সহজ লভ্য। তাছাড়া বাহারি রং-বেরঙের ওই কম্বল-ম্যাট্রেক্সের দামও সাধ্যের মধ্যে।

চলতি শীত মৌসুমে লেপ-তোশকের চাহিদা এখনো তুলনামূলক কম থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি কারিগরদেরও উপার্জন কমে গেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়তে পারে এমনি আশা করেন কারিগরসহ ব্যবসায়ীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন